
হাইলাইটস
রাজধানী ঢাকার সবচেয়ে অভিজাত আবাসিক এলাকাগুলোর তালিকা করতে বলা হলে একদম শুরুতেই উচ্চারিত হবে গুলশানের নাম। গুলশান বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা এবং থানা। এটি একটি সমৃদ্ধ আবাসিক এবং ব্যবসায়িক এলাকা। এখানে আছে বেশ কয়েকটি পাঁচ তারকা হোটেল, উন্নতমানের রেস্তোরাঁ, শপিং সেন্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, প্রতিষ্ঠিত এবং সুপরিচিত বেসরকারী ইংরেজি-মাধ্যম এবং আন্তর্জাতিক স্কুল, ব্যাংক, নানান দেশীয় ও বহুজাতিক কোম্পানির সদর দপ্তর, নানান ধরনের ক্লাব এবং বেশকিছু দেশের দূতাবাস এবং হাই কমিশন রয়েছে এই এলাকায়। সেই সাথে গুলশানে রয়েছে অনেক বাংলাদেশি ও আন্তর্জাতিক কোম্পানির অফিস। এক সময় ঢাকার প্রধানতম কমার্শিয়াল হাব বা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল মতিঝিল। অফিসপাড়া, ব্যাংকপাড়া বলতে তখন সবাই শুধুমাত্র মতিঝিল এবং তদসংলগ্ন এলাকাকেই বুঝতো। তবে সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন। বর্ধিত ঢাকার নতুন বাণিজ্যিক কেন্দ্র বা কমার্শিয়াল হাব হয়ে উঠছে গুলশান এবং এর আশপাশের এলাকা। গুলশান এবং বনানী এলাকার পরিকল্পনা করা হয় অনেক আগে। সে সময় ঢাকা শহরের এক প্রকার প্রান্ত ছিল এই এলাকা। কিন্তু সময় যতই গড়িয়েছে, এই ঢাকা ততই সম্প্রসারিত হয়েছে চারিদিকে এবং গুলশান ও বনানী এলাকা পড়েছে সেই সম্প্রসারিত এলাকার ঠিক মাঝ বরাবর। যা দিনে দিনে ঢাকার প্রাণকেন্দ্র ও সবচেয়ে অভিজাত এলাকা হয়ে উঠেছে।
গুলশান খুবই পরিচ্ছন্ন ও সাজানো অভিজাত একটি এলাকা। এখানে বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু সুন্দর পার্ক। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুলশান লেক পার্ক, বিচারপতি শাহবুদ্দিন পার্ক।
অবস্থান
ঢাকার উত্তরে উত্তরা ও বসুন্ধরা, দক্ষিণে মতিঝিল ও পুরাণ ঢাকা, পশ্চিমে ধানমন্ডি বা মোহাম্মদপুর আর পূর্বে বনশ্রী, আফতাবনগর যে অঞ্চলই ধরা যাক না কেন, সব এলাকার মোটামুটি মাঝখানে পড়েছে গুলশান এবং বনানী। গুলশানের চারদিকে মহাখালী, নিকেতন, তেজগাঁও, বারিধারা, বাড্ডা, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা। গুলশান মূলত ২টি অংশ যথাক্রমে গুলশান ১ ও গুলশান ২ নামে পরিচিত। গুলশান ২-এ বড় একটি অংশেই বিদেশী দূতাবাস বা অফিসসমূহের অবস্থান। ঢাকার অন্যতম গাছপালা শোভিত এই এলাকা যদিও একটি আবাসিক এলাকা হিসেবে উল্লিখিত কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন কারণে এটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে ও হচ্ছে।
যোগাযোগ
গুলশানে যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বড় ভূমিকা রাখে মাঝবরাবর চলে যাওয়া গুলশান এভিনিউ। এটি উত্তরে দূতাবাস এলাকা থেকে শুরু করে গুলশান ২ ও ১ নম্বর সার্কেল হয়ে দক্ষিণে হাতিরঝিল পর্যন্ত বিস্তৃত । ১ নম্বর সার্কেল থেকে একপাশে মহাখালী অন্যপাশে বাড্ডা লিংক রোডের যোগাযোগ রয়েছে। ১ নম্বর সার্কেল থেকেই দক্ষিণ দিকে চলে গেলে পৌঁছানো যায় নিকেতন, হাতিরঝিল কিংবা তেজগাঁওতে। আর ২ নম্বর সার্কেলের সাথে সরাসরি যোগাযোগ বনানী, বারিধারা প্রমুখ এলাকার। এছাড়া বনানী ১১ নম্বর রোডের মাথায় লেকের উপর দিয়ে নতুন ব্রিজ নির্মাণ করে নতুন যাতায়াতের মাধ্যম তৈরি করা হয়েছে যা বনানী ও এয়ারপোর্ট রোডের সাথে গুলশানে যাতায়াতের নতুন মাধ্যম তৈরি করেছে।
স্বাস্থ্যসেবা সুবিধা
- Business Centers:
Gulshan 1 is a major commercial area in Dhaka, home to numerous corporate offices, banks, and business headquarters. The area has a significant concentration of multinational companies, NGOs, and financial institutions. - Shopping and Retail:
The area features several shopping centers, boutiques, and stores. Prominent shopping spots include Gulshan Pink City Shopping Complex and multiple high-end retail outlets along Gulshan Avenue.
স্বাস্থ্যসেবা সুবিধা
- Hospitals and Clinics:
Gulshan 1 is equipped with high-quality healthcare facilities. Prominent hospitals include United Hospital and Evercare Hospital, both located in nearby areas. The area also has numerous specialized clinics, diagnostic centers, and pharmacies.
গুলশান ১-এর প্রপার্টি
এখানে বিক্রি ও ভাড়ার যাচাই করা প্রপার্টি, প্রপার্টি ইনডেক্স থেকে।
এখন এখানে কোনো প্রপার্টি তালিকাভুক্ত নেই। অ্যাডভাইজারকে বলুন, আমরা আপনার জন্য অপশন খুঁজে দেব।
আপনার এআই প্রপার্টি সহকারী
আপনি কী খুঁজছেন তা নিজের ভাষায়, বাংলা বা English-এ বলুন, সহকারী আপনার জন্য মানানসই প্রপার্টি খুঁজে দেবে।
- “বসুন্ধরায় দেড় কোটি টাকার মধ্যে ৩ বেডরুমের ফ্ল্যাট”
- “গুলশানে ভাড়ার জন্য অফিস স্পেস”
চ্যাটটি আপনার স্ক্রিনের নিচের ডান কোণায় খুলবে।
প্রপার্টি ইনডেক্সের অ্যাডভাইজরের সাথে কথা বলুন
আপনার এলাকা, বাজেট ও আয়তন জানান। আমরা যাচাইকৃত অপশন জানাব।