বাংলাদেশ আবিষ্কার করুন

কল্যাণপুর

কল্যাণপুর-এর সব প্রপার্টি দেখুন

হাইলাইটস

কল্যাণপুর - যার আক্ষরিক অর্থ প্রগতির শহর। সত্যিই কল্যাণপুর তার এই রুপ বজায় রাখার জন্য কাজ করছে। বিগত কয়েক বছরে এই এলাকায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প সম্পন্ন হয়েছে যা এই এলাকার বাসিন্দাদের জীবনকে আরো সহজ করে তুলেছে।

কল্যাণপুর মূলত একটি আবাসিক এলাকা, তবে ঢাকা শহরের মানুষের কাছে এই এলাকাটি বেশি পরিচিত এর দূরপাল্লার বাস কাউন্টারগুলোর জন্য। এখানে কল্যাণপুর হাউজিং এস্টেট সহ বেশ কিছু হাউজিং এস্টেট এবং সরকারি কোয়ার্টারও আছে।

মীরপুর, আদাবর যাদের কর্মস্থল তাদের জন্য বসবাসের জন্য চমৎকার একটি এলাকা কল্যাণপুর। আবাসিক প্রপার্টিই এখানে বেশি তবে মেইন রোডের দিকে কিছু বাণিজ্যিক প্রপার্টিও রয়েছে। কিছু অফিস, ব্যাংক, রেস্তোরাঁ, হাসপাতাল, ব্রান্ডেড পোশাকের আউটলেট দেখা যায় মিরপুর রোডে। এর মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে কোর্ট দে লা অ্যাকমি, যা মূলত অ্যাকমি গ্রুপ অফ কোম্পানিজের হেড কোয়ার্টার। তবে আবাসিক এলাকা হিসেবে এ এলাকার জনপ্রিয়তা বেশি। ইদানিং এখানে বেশ কিছু কনস্ট্রাকশন প্রজেক্টের কাজ চলছে, যার মধ্যে বেশিরভাগই বহুতল আবাসিক প্রপার্টি।

কল্যাণপুরে বসবাসের জন্য অন্যতম বড় সুবিধা হচ্ছে এখান থেকে ঢাকার অন্যান্য প্রান্তের সাথে যাতায়াত ব্যবস্থা। শহরের সব প্রান্তের সাথেই কল্যাণপুরের গণপরিবহন রয়েছে। এছাড়াও এলাকার ভেতরে চলাচলের জন্য রিক্সা এখানে বহুল প্রচলিত।

দেশি-বিদেশি নানা রকম খাদ্যের সমারোহ পাবেন কল্যাণপুরে। দেশীয় খাবার এবং দেশী স্টাইলের থাই-চাইনিজ খাবার যাদের পছন্দ, তাদের জন্য উপযুক্ত এই যায়গাটি। কারণ এমন খাবারের অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে পুরো এলাকায়। এছাড়া শ্যামলী খুবই কাছে হওয়ায় সাশ্রয়ী মূল্যে ফাস্টফুড খাওয়ার দুর্দান্ত সুযোগও পাবেন শ্যামলী স্কয়ারের ফুডকোর্টে। দক্ষিণ মিরপুরের ৬০ ফিট রোডও এখান থেকে খুব বেশি দূরে নয়। তাই কল্যাণপুর থেকে চাইলেই দল বেঁধে চলে যেতে পারেন ৬০ ফিটের রেস্তোরাঁগুলোতেও।

নিত্য দিনের কেনাকাটা ও কাঁচা বাজারের জন্য এখানে ওলি-গলিতে পাবেন নানান ডিপার্টমেন্ট্যাল স্টোর ও কাঁচা বাজার।

শিক্ষা প্রতিষ্ঠান

  • Schools:
    Kallyanpur is home to several educational institutions, including both government and private schools. Notable ones include Kallyanpur High School and the Government Science College, which is nearby.
  • Colleges and Universities:
    The area is close to major educational institutions like Dhaka Residential Model College, Sher-e-Bangla Agricultural University, and the National Institute of Cardiovascular Diseases (NICVD), which is a prominent medical college.

স্বাস্থ্যসেবা সুবিধা

  • Hospitals and Clinics:
    Kallyanpur has a number of healthcare facilities, including clinics, diagnostic centers, and pharmacies. The nearby Shaheed Suhrawardy Medical College & Hospital in Shyamoli is a major healthcare provider for residents. There are also several private clinics and specialized treatment centers in the vicinity.
কল্যাণপুর

কল্যাণপুর-এর প্রপার্টি

এখানে বিক্রি ও ভাড়ার যাচাই করা প্রপার্টি, প্রপার্টি ইনডেক্স থেকে।

এখন এখানে কোনো প্রপার্টি তালিকাভুক্ত নেই। অ্যাডভাইজারকে বলুন, আমরা আপনার জন্য অপশন খুঁজে দেব।

নতুন

আপনার এআই প্রপার্টি সহকারী

আপনি কী খুঁজছেন তা নিজের ভাষায়, বাংলা বা English-এ বলুন, সহকারী আপনার জন্য মানানসই প্রপার্টি খুঁজে দেবে।

  • “বসুন্ধরায় দেড় কোটি টাকার মধ্যে ৩ বেডরুমের ফ্ল্যাট”
  • “গুলশানে ভাড়ার জন্য অফিস স্পেস”

চ্যাটটি আপনার স্ক্রিনের নিচের ডান কোণায় খুলবে।

প্রপার্টি ইনডেক্সের অ্যাডভাইজরের সাথে কথা বলুন

আপনার এলাকা, বাজেট ও আয়তন জানান। আমরা যাচাইকৃত অপশন জানাব।