৳ ২.৬৫ কোটি
৩ বেড Flat - Ready 1,956 sqft 3 Bed Flat for Sale in Sector 3, Uttara | Gas, Community Space
সেক্টর ৩, উত্তরা৳ ১৩,৫৪৮ / বর্গফুট
- ৩ বেড
- ৪ বাথ
- ১,৯৫৬বর্গফুট

উত্তরা - রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম একটি এলাকা। ঢাকা পরিকল্পিত আবাসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি এলাকা উত্তরা। শহরের একপ্রান্তে অবস্থিত হলেও উত্তরা সদাই থাকে কলাহলে মুখরিত।
আমাদের নগরজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল যাতায়াত ব্যবস্থা। উন্নত এলাকার যাতায়াত ব্যবস্থাও উন্নত হবে সেটাই স্বাভাবিক। উত্তরা থেকে সমগ্র ঢাকা শহরের সকল স্থানেই বাস চলাচল করে। এসব বাসের বেশির ভাগই আব্দুল্লাহপুর কিংবা টঙ্গী বাজার এলাকা থেকে ছেড়ে আসে এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়। কিছু কিছু গণপরিবহন সম্প্রসারিত উত্তরা প্রকল্পের দিয়াবাড়ি, খালপাড় এলাকা থেকেও যাতায়াত করে। আবার কিছু বাস সার্ভিস আশুলিয়া কিংবা গাজীপুরের মত দূরবর্তী স্থান থেকে চলাচল করে। এসব বাসের মধ্যে যেমন আছে সরকারী মালিকানাধীন বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস, তেমনি আছে বেসরকারি বিভিন্ন এসি ও নন এসি সিটি সার্ভিস।
এছাড়াও উত্তরার ভেতরের এলাকাগুলোতে যাতায়াত করার জন্য রিক্সা, লেগুনার মত সার্ভিসও সুলভে পাওয়া যায়। তবে জেনে রাখা ভালো যে, দূর্ঘটনা প্রতিরোধের জন্য রিক্সা বা পেশিচালিত কোন যানবাহনকে প্রধান সড়কে উঠতে দেওয়া হয় না।
উত্তরা সেক্টর নামে প্রশাসনিক ও ভৌগোলিক বিভাগে বিভক্ত। উত্তরায় ১৮টি সেক্টর রয়েছে। প্রতিটি সেক্টর পৃথক সেক্টর কল্যাণ সংঘের অধীনে রয়েছে। উত্তরার সকল সেক্টর কল্যাণ সমিতিগুলো নিয়ে গঠিত উত্তরা সমিতি।
৭ নম্বর সেক্টরের সেতুর চারপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। রয়েছে ফুচকা, চাটপাটি, দই ফুচকা, চিকেন ফ্রাই, চিকেন স্পাইসি, ফ্রেঞ্চ ফ্রাই, সল্টেড কেক, চিকেন রোল, নুডলস ও কফি কর্নার। উত্তরায় অনেক রেস্টুরেন্ট আছে। অনেকেই খেতে যান এসব রেস্তোরা। স্ট্রিটফুড যাদের পছন্দ তাদের জন্য উত্তরা একটি আদর্শ স্থান। এখানে কম স্বল্প মূল্যে পেয়ে যাবেন পছন্দের নানান খাবার।
উত্তরায় বেশ কিছু শ্যুটিং হাউজও রয়েছে।
মেট্রোরেলের ২টি স্টেশন উত্তরার চিত্র আরো বদলে দিয়েছে। উত্তরার সাথে গোটা ঢাকার যোগাযোগ যার ফলে হয়েগেছে আরামদায়ক।
শপিং এর জন্য উত্তরায় রয়েছে যমযম টাওয়ার, রাজলক্ষী শপিং কমপ্লেক্স। এছাড়াও আছে আড়ং, সেইলর, এপেক্স, বাটা - এর মত দেশের বিখ্যাত সব ব্রান্ডের শো-রুম।
এখানে বিক্রি ও ভাড়ার যাচাই করা প্রপার্টি, প্রপার্টি ইনডেক্স থেকে।
আপনি কী খুঁজছেন তা নিজের ভাষায়, বাংলা বা English-এ বলুন, সহকারী আপনার জন্য মানানসই প্রপার্টি খুঁজে দেবে।
চ্যাটটি আপনার স্ক্রিনের নিচের ডান কোণায় খুলবে।
প্রপার্টি ইনডেক্সের অ্যাডভাইজরের সাথে কথা বলুন
আপনার এলাকা, বাজেট ও আয়তন জানান। আমরা যাচাইকৃত অপশন জানাব।